গৌরীপুরে পিস্তলসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১২:১৪
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আমিনুল ইসলাম রিপন (৩৯) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধলপা ইউনিয়নের জল্লি গ্রামের বাসিন্দা।তিনি ধলপা ইউনিয়নের আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহনাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহাম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই/তিনজন পালিয়ে যায়।
 
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল হাসান খান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ