ফ্রান্স সফর স্থগিত করলেন পুতিন

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১২:৫৬
সিরিয়া ইস্যুতে নিজেদের বিরোধপূর্ণ অবস্থানের কারণে ফ্রান্স সফর স্থগিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯ অক্টোবর তার ফ্রান্স যাওয়ার কথা ছিল।
 
আলেপ্পোতে বোমা হামলার কারণে রাশিয়াকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। মূলত এর জের ধরেই ফ্রান্স সফর স্থগিত করেন পুতিন।
 
এর আগে আলেপ্পোতে বিমান হামলা নিয়ে মুখোমুখি অবস্থান নেয় রাশিয়া ও ফ্রান্স। সফরকালে প্যারিসে একটি অর্থোডক্স গির্জা উদ্বোধন ও ও রাষ্ট্রীয় বৈঠকে অংশ নিতে ১৯ অক্টোবর প্যারিস যাওয়ার কথা ছিল পুতিনের।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট অফিস পুতিনের সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। স্কাই নিউজ
 
ইত্তেফাক/এমএইচ