ফিলিপাইনে আতশবাজীর দোকানে অগ্নিকাণ্ড

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৩:২৯
ফিলিপাইনে বুধবার কয়েকটি আতশবাজীর দোকানে ভয়াবহ অগ্নিকা-ে বেশ কয়েকজনের মৃত্যু ও অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয় মেয়র একথা জানিয়েছেন।
ম্যানিলা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে বোকাউয়ে শহরের একটি প্রধান সড়কের পাশের কয়েকটি দোকানে আগুন লাগে।
 
বোকাউয়ের মেয়র জনি ভিলানুয়েভা-তুগনা বলেন, বুধবার বিকেলে অগ্নিকা-ের এই ঘটনা ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ