মধুখালীতে মালতি বিশ্বাসের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৫:২৯
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষী কল্যাণ ভবনের সামনে উপজেলার ধোবাগাতি গ্রামের গৃহবধূ মালতি রানী বিশ্বাসের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
 
বুধবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালামের সভাপতিত্বে মাববন্ধনে সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মানিক মজুমদার, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি হাজি আব্দুল মালেক সিকদার, কমান্ডার সেক্টর ফোরামের সভাপতি গোলাম রব মোল্যা, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আবু দাউদ মোল্যা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি কাজল বসু, উপজেলা মানবাধিকার কামিশনের সভাপতি অ্যাডভোকেট আলীউজ্জামান খোকন, মধুখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন ও পৌর কাউন্সিলর নাজমান বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
 
প্রকৃত খুনিরা যেন পার না পায় সে জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তরা। এবং দ্রুত বিচার আদালতের মাধ্যমে তারা মামলাটি নিষ্পত্তির দাবি করেন।
 
উল্লেখ, ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে চারটায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী শ্যামল বৈদ্য বিশ্বাসের স্ত্রী মালতি বিশ্বাস (৫৫) দুর্বৃত্তদের হাতে নিজ ঘরে খুন হন। শ্যামল বিশ্বাস বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পুলিশ বাদীর ভাই গণেশের মেয়ে (ভাস্তি) পপি চ্যাটার্জি ও তার পরকীয়া প্রেমিক সফিক মল্লিককে গ্রেফতার করে জেল হাজতে পাঠান। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ