পাথরঘাটায় ১২ জেলের কারাদণ্ড

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৬:৩৩
মৎস্য আইন অমান্য করে মাছ ধরায় বরগুনার পাথরঘাটায় ১২ জেলেকে  এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
 
পাথরঘাটা উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বুধবার দুপুরে এ আদেশ দেন। ৮৭ হাজার মিটার জাল, ৬০ কেজি ইলিশ ও মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়েছে। 
 
উপজেলা নিবার্হী অফিসার জানান, মৎস্য আইন অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে আটক ১২ জেলেকে এক মাসের বিনাশ্রম কারা ভোগের আদেশ প্রদান করা হয়েছে। তাদের ১০ জনের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে ও দুইজনের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। 
 
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামানিক জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিষখালী ও বলেশ্বর নদে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করে।
 
ইত্তেফাক/ইউবি