টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান হাবীব শুভর (২৪) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকালে শুভর বাবা আলতাফ হোসাইন লাশ গ্রহণ করেন। পরে পরিবারের লোকজন আহসান হাবীবের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নওগাঁর উদ্দেশে রওনা হন।
টাঙ্গাইল সদর থানার মডেল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায় মির্জা মাঠের পাশে তিন তলার এক বাড়ির নিচ তলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
