মনপুরায় ১০ হাজার মিটার জাল জব্দ

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ২০:২০
মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন বুধবার অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করেছে।
 
বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় হাজির হাট ল্যান্ডিং স্টেশনে জব্দকৃত জাল আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা  হয়েছে।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নানের অনুমতি ক্রমে জব্দকৃত জাল নদীর পাড়ে পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মৎস্য অফিসার লালমনির হাট নুরুজ্জামান খান, নওগাঁ মৎস্য অফিসার মশিউর রহমান, ফিল্ড এসিন্টে মো. মজিবুর রহমান, সেকান্দর আলী, মো. ইউসুফ মিয়া ও উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি সুলতান আহম্মদ মাঝি।
 
ইত্তেফাক/ইউবি