ফরিদপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:২৭
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।   
 
তারা হলেন- মজিবর মুন্সি (৫০) ও জাহানারা বেগম (৪০)। এদের মধ্যে স্বামীর লাশ ঘরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ও স্ত্রীর লাশ ঘর থেকে উদ্ধার করা হয়। স্ত্রীর গলায়ও ফাঁসের দাগ রয়েছে। 
 
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি