চালকুমড়ায় ফেনসিডিল পাচার, আটক ৩

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২০:৪৭
চাল কুমড়ার ভেতর অভিনব কৌশলে ফেনসিডিল লুকিয়ে পাচারকালে জীবননগরে দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। 
 
বৃহস্পতিবার বিজিবি চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করে। 
 
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়ার হাসমত আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী জহুরা বেগম (৪৫), রেজাউল করিমের স্ত্রী শিউলি বেগম (৪২) ও মৃত আব্দুস সাত্তারের ছেলে স্বপন মিয়া (৩৮)। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 
 
জানা গেছে, উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উথলী মোল্লাবাড়ী নামক স্থানে অভিযান চালায়। এ সময় ১০টি চালকুমড়াসহ জহুরা বেগম, শিউলি বেগম ও স্বপন মিয়াকে আটক করে। পরে চালকুমড়ার ভেতরে হতে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি