শিবগঞ্জে শিবির ক্যাডার গ্রেফতার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২০:৫৫
শিবিরের ক্যাডার ও ১৬ মামলার আসামি মাহিদুর রহমানকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 
 
শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে মাহিদুর রহমানকে গ্রেফতার করা হয়। মাহিদুর রহমান দীর্ঘদিন পলাতক ছিলেন। 
 
তিনি দাইপুকুরিয়া ইউনিয়নের মিরাতালু গোলাপবাজার গ্রামের একরামুল হকের ছেলে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতা, হত্যা, সরকারি কাজে বাধা, পল্লীবিদ্যুৎ অফিস পোড়ানো, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপসহ  ১৬টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি