রংপুরে অবৈধ মাদক নিরাময় কেন্দ্রে অভিযান, ২৪ বন্দি উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২৩:২১
রংপুরে অনুমোদন ছাড়া মাদকাসক্তদের চিকিৎসার নামে নির্যাতন চালানোর অভিযোগে নতুন জীবন নামের একটি অবৈধ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ২৪ জন বন্দীকে উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানের পরিচালককে ৩ মাস ও তার ২ সহযোগীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে।
 
আজ বৃহস্পতিবার রাতে রংপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের প্রধান লিটন সরকার এই রায় ও ব্যবস্থা গ্রহণ করেন। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা হলেন, রংপুর মহানগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার কথিত নতুন জীবন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক জাহাঙ্গীর আনোয়ার লিমন, তার সহযোগী মিজানুর রহমান রিপন ও সাইদুর রহমান মিন্টু।
IMG0
ভ্রাম্যমান আদালতে রংপুর-১৩ রংপুর ক্যাম্পের সহকারী পরিচালক আলী রেজা রাব্বী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবসহ বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।
 
ইত্তেফাক/এএন