মনপুরায় ৯ জলদস্যু আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২৩:৩০
মনপুরায়  ৯ জলদস্যুকে আটক করেছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রফিকুল ইসলামের নেত্রীত্বে ১৫ সদস্যের একটি টিম হাতিয়া উপজেলার উড়িরচর কেওড়া বনে অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করে। অভিযানের সময় পুলিশ ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। জলদস্যুদের আঘাতে কনস্টবল জুনায়েদ আহত হয়।
 
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান, এস আই মোফাজ্জল হোসেনের নেত্রীত্বে ১৫ সদস্যের একটি টিম বিকাল সাড়ে ৫টায় অভিযান চালায়। তারা দীর্ঘ ৩ ঘন্টা উড়িরচরে অভিযান চালিয়ে আস্তানা থেকে জলদস্যু ফখরুল ইসলাম(২৭),মনির(১৮),আঃ মালেক(৩০),শামসুউদ্দিন(২৯),শহিদুল(৩৫),মোঃ সোহেল(২০),মোঃ সোহরাব(৩৫),সেলিমউদ্দিন(২৫) ও রাহাত(২০)কে আটক করে মনপুরা থানায় নিয়ে আসে। এ সময় জলদস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র কিরিজ ২টি, বগিদা ২টি, দেশীয় দা ৩টি, হাতুড়ি ২টি ও ১টি শাবল উদ্ধার করে।
 
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে লালমোহন সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা জলদস্যুদের আটক করেছি। এখন তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএন