জগন্নাথপুরে ইত্তেফাক সংবাদদাতার অফিসে চুরি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৩:৫০
 
পৌর শহরের ডাকবাংলো রোডস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে মার্কেটে দৈনিক ইত্তেফাক এর জগন্নাথপুর উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হাইয়ের অফিসে কক্ষে বুধবার গভীর রাতে কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে মালামাল তছনছ করেছে দুর্বৃত্তরা।
 
বৃহস্পতিবার সকাল ৯টায় অফিসে গিয়ে দেখা যায় কক্ষের দরজার তালা ভাঙ্গা ও ভেতরে চেয়ার টেবিল কাগজপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি জগন্নাথপুর থানায় জানানো হলে এস আই আব্দুস সালাম অফিস কক্ষটি পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে অফিস রুম থেকে কি নেয়া হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
 
ইত্তেফাক/আরএ