নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বুধবার বিশাল জশনে জুলুস মিছিল বের করা হয়। সকালে শহরের শীতলক্ষ্যা এলাকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস বের হয়। তা শহরের চাষাঢ়া ঘুরে নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে নগর ভবনের বিপরীত পাশের রাস্তায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের ভাইস-চেয়ারম্যান পীরজাদা আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী, যুব হিজবুর রসূল (সা:) কমিটির সভাপতি পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নির্বাহী উপদেষ্টা রহমতউল্লাহ সেন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমুখ —তাপস সাহা
