গাজীপুরে নিখোঁজের ৭ দিন পর মনিরুজ্জামান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার নিজ কার্যালয়ে এক প্রেসবিফ্রিংয়ে এ তথ্য জানান।
আটককৃতরা হলো- গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল পূর্বপাড়া এলাকার ফটিক বর্মনের ছেলে লিটন চন্দ্র বর্মন (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার চকবড়হর নতুনবাজার এলাকার অতুল বাবুর ছেলে প্রদীপ বাবু (১৯) এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার নয়ন বর্মনের ছেলে প্রদীপ বর্মণ।
পুলিশ সুপার জানান, কুমিল্লার লাকসামের হাসানুজ্জামানের ছেলে মনিরুজামান (৪৩) গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকায় ভাড়া থেকে ওই রিসোর্টে খাবার ও স্টেশনারি মালামাল সরবরাহের কাজ করত। গত ৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্রধরে বৃহস্পতিবার ওই তিনজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিমূলক জাবানবন্দি অনুযায়ী পিঙ্গাইল এলাকার ওই রিসোর্টের পাশের গজারী বন থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
