হরিরামপুরে ১৭ জেলের কারাদণ্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:২৮
সরকারি নিয়ম অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মানদীতে ইলিশ শিকার করার সময় ১৭ জেলেকে আটক করেছে পুলিশ। 
 
আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। 
 
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রুবিনা ফেরদৌস কারাদণ্ডের ওই রায়টি প্রদান করেন। আটক ব্যক্তিদের নিকট থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 
 
আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার হারেজ শেখ (৩৮), আবুল ব্যাপারী (৩৪), মো . সামছু (৩২), মো. সাদেক (৩০), শেখ আলমগীর (৩৬), নিজাম শেখ (৩০), শহিদ শেখ (২০), ইউসুফ আলী (১৭), মজনু শেখ (৩৪), শেখ হামিদুল (৩২), আলেফ শেখ (২৫), শেখ আলম (৩২), খালেক শেখ (৩৫), হারুন শেখ (৩২), আমজাদ শেখ (২৮) এবং রাজবাড়ীরর গোয়ালন্দ উপজেলার হারেজ মোল্লা (৩২) ও মোতালেব খান (২৫)।
 
হরিরামপুর উপজেলা মতস্য কর্মকর্তা মুজিব উদ্দিন চৌধুরী আটক ব্যক্তিদের নাম পরিচয় নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি