বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৮:২১
গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে সিরাজ খান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
শুক্রবার বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিরাজ খানের বাড়ি কোটালীপাড়া উপজেলার পবনারপাড় গ্রামে। 
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, সিরাজ খান জেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। কাজুলিয়া নামক স্থানে পৌঁছালে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ইত্তেফাক/ইউবি