গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মরণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বক্তারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শুক্রবার বিকেলে বেরুয়া ব্রিজ সংলগ্ন বেলাই বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাসমত আলী। বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পলাশের পরিচালনায় নৌকা বাইচ উদ্বোধন করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শিদ কুলী খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল-আমিন খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রিপন মিয়া, সদস্য আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মিয়া, পদ্মা প্রিন্টার্সের সত্ত্বাধীকারী আমজাদ হোসেন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোতালেব দর্জি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কনিকা রাণী দাস, বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর হোসেন দর্জি, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইকবাল হোসেন আকন্দ।
ইত্তেফাক/ইউবি
