শনিবার থেকে ইবিতে ক্লাস-পরীক্ষা শুরু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৯:০৯
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরার ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হবে।
 
শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাংবাদিকদের একথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, 'শনিবার থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রমও শুরু হবে।'
 
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে ইবিতে ৬দিনের ছুটি শুরু হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস