টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত শিল্পী আক্তার (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শিল্পী হাসপাতালে মারা যান। তিনি সৈয়দপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, সৈয়দপুর গ্রামের সিরাজ মিয়া ও সামাদ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার সীমানা ও জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় সিরাজ মিয়ার মেয়ে শিল্পী গুরুতর আহত হন। প্রথমে তাকে মির্জাপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শিল্পী মারা যান।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
