প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা খুবই নিকটে। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক: ইসরাত জাহান রুনা একটি পণ্যের দাম জিজ্ঞাস করলে দোকানদার ৫০০ টাকা চাইলেন। ফারিহা ৪০০ টাকা বলতে, দোকানদার ৪৫০ টাকা কিনা রয়েছে বলে জানান। অবশেষে দোকানদার উক্ত পণ্য ৪০০ টাকাই বিক্রি করলেন। রুনা সিরাজ দোকানদারকে বললেন, মিথ্যা কথা বলেন কেন? তার মতে, প্রত্যেক ব্যবসায়ীর উচিত ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করা, চাহিদা মতো পণ্যসামগ্রী সহজশর্তে গ্রাহকদের প্রাপ্তি নিশ্চিত করা ।
ক) শব্দ দূষণ কী?
খ) ব্যবসায়ের মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত? আলোচনা কর।
গ) উপরের উদ্দীপকে রুনার উপলব্ধি কোন ধরণের ব্যবসায়িক ধারণা? আলোচনা কর।
ঘ) উদ্দীপকের রুনা কোন ধরণের সামাজিক দায়িত্ব পালনের কথা বলেছেন? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: শব্দের কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশের যে অস্বাভাবিকতার জন্ম দেয় এবং পারিপার্শ্বিকতায় শব্দ ও কোলাহল বেড়ে যায় তাকে শব্দ দূষণ বলে।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: কোনটি ভালো কোনটি মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এই সংক্রান্ত ব্যবসায়িক বোধ বা উপলব্দি ব্যবসায়িক বিশ্বাস,ধারণা ও দৃষ্টিভঙ্গিকে ব্যবসায়িক মূল্যবোধ বলে। অন্যদিকে ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই ব্যবসায় নৈতিকতা।
এই ধরণের বোধ বা উপলব্দি হতে ভালো মন্দ সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। আর এই ধারণাই নৈতিকতা। মূল্যবোধ যদি ইতিবাচক হয় তবে নৈতিক আচরণই প্রকাশ পায়। এ থেকে বুঝা যায় যে মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত। প্রথমে দৃষ্টিভঙ্গি এবং এর থেকে মেনে চলার আগ্রহ একটির সাথে আরেকটি সম্পর্কিত।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে মূল্যবোধের কথা বলা হয়েছে।
কোনটি ভালো কোনটি মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এই সংক্রান্ত বোধ বা উপলব্দি, বিশ্বাস, ধারনা ও দৃষ্টিভঙ্গিকে মূল্যবোধ বলে।
উপরের উদ্দীপকের আলোকে উপলব্দি করা যায় যে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যৌথ দরকষাকষি থাকাটাই স্বাভাবিক। উদ্দীপকে রুনা পণ্য কেনার ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করে পণ্যের দাম জিজ্ঞাস করেন। দোকানদার ৪০০ টাকায় বিক্রি অস্বীকার করে এই দামে কিনতে পারে নাই বলে জানান। পরবর্তীতে একই পণ্য ৪০০ টাকায় বিক্রি করা মানে দোকানদার মিথ্যার আশ্রয় নিয়েছেন । কারণ স্বাভাবিকভাবে পণ্য লাভেই বিক্রি করা হয় বলে ধরা হয়। এটা রুনার বুঝতে পারাটাই মূল্যবোধ।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে ক্রেতা ও ভোক্তার প্রতি দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।
পণ্যের বাজার স্থিতিশীল রাখা, চাহিদা মতো পণ্য সামগ্রি অনায়াসে ও সহজে ক্রেতাদের সর্বোচ্চ তৃপ্তি দানের মাধ্যমে ক্রেতা ও ভোক্তার প্রতি দায়িত্ব পালন করা হয়।
উদ্দীপকে রুনা এটি উপলব্দি করেছেন যে, ক্রেতাদের বা ভোক্তাদের সর্বোচ্চ তৃপ্তি দেয়া ব্যবসায়িক দায়িত্ব, কারণ ক্রেতা বা ভোক্তা হলো ব্যবসায়ের প্রাণ। ভোক্তা হলো ব্যবসায়কে টিকে রাখার হাতিয়ার। এই ক্রেতা বা ভোক্তা আবার সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের আস্থা ও বিশ্বাসের উপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল।
ক্রেতা বা ভোক্তা ছাড়াও শ্রমিক কর্মচারী, বিনিয়োগকারী,সরবরাহকারী, সরকার ও সহযোগি ব্যবসায়ীদের প্রতি ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন করে থাকেন। তারা আবার প্রত্যেকে সমাজের এক একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকের যৌথ দায়িত্বে সমাজে মূল্যবোধ ও নৈতিকতা পরিপূর্ণ হয়। যা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
