পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১২:৩০
 
পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের গরুর হাট এলাকায় পিকআপের চাপায় লামিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। 
 
ময়নাতদন্ত শেষে আজ শনিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে হাপানিয়া গ্রামের ওমান প্রবাসী শাহ আলমের মেয়ে। 
 
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামি মাছ ভর্তি একটি পিকআপ পেছন থেকে চাপা দিলে লামিয়া গুরুতর আহত হয়। এলাকাবাসি তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
 
ইত্তেফাক/কেকে