মনপুরার মেঘনায় মা ইলিশ শিকারের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় এক হাজার মিটার সুতার জাল ও একটি ছোট ট্রলার জব্দ করা হয়েছে।
মেঘনার বিভিন্ন পয়েন্টে বুধবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জাল ও ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল শনিবার সকালে বেতুয়া ঘাটে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান এর উপস্থিতিতে জব্দকৃত ইলিশ জাল বেতুয়া ঘাটের নদীর পাড়ে পুড়ানো হয়। ট্রলারে থাকা ১০টি ইলিশ মাছ উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। ট্রলারটি কোষ্টগার্ডের জিম্মায় রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কোষ্টগার্ড, মৎস্য অফিসের ফিল্ড এসিন্টে মো. মজিবুর রহমান, সেকান্দর আলী প্রমুখ।
ইত্তেফাক/কেকে
