শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সতের বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত. মো. আকাশ মিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। সে ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতো।
শনিবার সকালে পৌরশহরের কালিনগর বাইপাস এলাকা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আকাশ বাবা-মার সঙ্গে অভিমান করে দুই মাস আগে বাড়ি ছেড়ে নালিতাবাড়ী শহরে চলে আসে। সেখানে সে ট্রাকের হেলপার হিসেবে কাজ নেয়। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের বাইপাশ মোড় এলাকায় বৈদ্যুতিক মোটরে ট্রাক পরিষ্কার শেষে এর কানেকশন বিচ্ছিন্ন করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
নালিতাবাড়ী থানার উপ পরির্দশক (এসআই) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
