রাজশাহীতে ৩ হাজার মিটার জাল জব্দ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৪:১৭
 
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে সাত লাখ টাকা মূল্যের তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ পুলিশের একটি দল শুক্রবার মীরগঞ্জ, আলাইপুর, কিশোরিপুর ও চালকরাজপুর এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে। তবে জেলেরা জাল রেখে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ ধরার সময় জালগুলো জব্দ করা হয় এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
 
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসন এলাকায় ডিম ছাড়ার জন্য মা ইলিশ রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে