ফরিদপুরে বাউল সাধকদের আখড়ায় অগ্নিসংযোগ, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৪:২৭
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে বাউল সাধকদের আখড়ায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা মানবাধিকার নাট্য পরিষদের উদ্যাগে পৌরসভা অফিস সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি শ্যামলেন্দু পাল, শিখর উন্নয়ন কর্মসূচির সভাপতি আফম রফিকুল ইসলাম খান আপেল, নেত্রকোনা জেলা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাউদ্দিন খান রুবেল, সম্পাদক খন্দকার রুমা আক্তার এবং বাউল ইউরো আনিস।
 
উল্লেখ্য, গত ১১ অক্টোবর মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আখড়ায় আগুন দেয়।
 
ইত্তেফাক/এএসএমইউ