ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার তীরনই সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব হক (৩৫) উপজেলার চাড়োল ইউনিয়নের ডোটপাড়া গ্রামের আতাব উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১২ টার দিকে আইয়ুব বাড়ি থেকে বাইসাইকেলে করে বালিয়াডাঙ্গী বাজারে যাচ্ছিলেন। পথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে
