শার্শায় ৪০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন জরাজীর্ণ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৫:২১
শিক্ষা জাতির মেরুদণ্ড। সরকার শিক্ষা খাতে সর্বাধিক আর্থিক সুবিধা দিয়ে থাকলেও দেশের অজ পাড়া গাঁয়ের প্রাথমিক শিক্ষা আজো রয়েছে অবহেলিত। ভাংগাচুরা স্কুল ও বাঁশ-চাচের বেড়া আর খোলা আকাশের নিচে বসেই অজ পাড়া গাঁয়ের অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে হচ্ছে।
 
যশোরের শার্শা উপজেলায় এমনই দুইটি সরকরি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় দুইটি হলো, উপজেলার নাভারন বেড়ি নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। পরিত্যক্ত ভবন ভেঙ্গে পড়ার ভয়ে উলাশী গ্রামের শিক্ষানুরাগীরা চাঁদা তুলে বাঁশ আর টিনের চাল দিয়ে ঘর নির্মাণ করেছেন। সেখানেই চলছে ক্লাস।
 
উপজেলা শিক্ষা অধিদফতর জানায়, এ উপজেলায় ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। যার শিক্ষক রয়েছে ৬৭৪ জন। ৮৯ জন শিক্ষকের শুন্যপদ থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া ৪০টি স্কুলের জরাজীর্ন ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ