ধামরাইয়ের ঢুলিভিটা থেকে চন্দ্রাইল, বারিগাও, মাথুলিয়া, মামুরা, কাইজারকুন্ড পেরিয়ে ফোর্ডনগর পর্যন্ত চলে গেছে এ রাস্তাটি। কুল্লা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা বোরহান উদ্দিন এবং এলাকাবাসীর ভাষায়, যেখানে নৌকাই ছিল উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র বাহন, সেখানে নতুন এ রাস্তাটি অবহেলিত দক্ষিণাঞ্চলকে সাভার এবং ঢুলিভিটার সাথে যুক্ত করে এলাকাবাসীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। পাকা হওয়ার অপেক্ষায় থাকা এ রাস্তার বাঁকে বাঁকে গড়ে উঠছে দোকান পাট। একটু দূরেই নদী আর বিনোদন কেন্দ্র। সকালে বিকালে স্বাস্থ্য সচেতনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে রাস্তাটি। ধামরাই-সাভার যাতায়াতে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা যায় এ আঞ্চলিক সড়কটিকে।
