চুয়াডাঙ্গার পাঁচ পকেট নামক স্থান থেকে রকি (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার রেলওয়ে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রকি ঝিনাইদহ জেলার মামুনশিয়া গ্রামের ফাতেমা খাতুনের ছেলে ও ঝিনাইদহের ডাকবাংলো বাজারের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রকির মামা আলম বলেন, ‘গত শুক্রবার বিকাল ৪টার দিকে রকি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন দুপুরে চুয়াডাঙ্গা রেললাইনের পাঁচ পকেট নামক স্থানে একটি মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রকির মৃতদেহ শনাক্ত করি।
এদিকে, রেলওয়ে পুলিশের এএসআই খোরশেদ আলম জানান, এলাকার লোকজন রেললাইনের পাশে এক কিশোরের ট্রেনে কাটা মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা স্টেশনের রেলপুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, কে বা কারা হত্যা শেষে রকির মৃতদেহ চুয়াডাঙ্গা রেললাইনে ফেলে রেখেছে।
ইত্তেফাক/ইউবি
