হিলিতে ১০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ : আটক ১

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৭:৩৪
দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে শনিবার ভোরে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বিজিবি সদস্যরা।
 
চোরাচালানীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার চপল হোসেনের ছেলে কালু মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। জব্দকৃত শাড়ি ও থ্রিপিসের মধ্যে রয়েছে ২৫৩টি শাড়ি ও ১০টি থ্রিপিস রয়েছে। 
 
বিজিবি ২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, হিলি সীমান্তের ২৮৪ মেইন পিলার এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে জব্দকৃত শাড়ি ও থ্রিপিস নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঐ স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল জব্দসহ কালু মিয়াকে আটক করে। আটককৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা এবং কালু মিয়াকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই