পাকসেনারা হঠাত্ করে
পঁচিশে মার্চ রাতে
হামলা করে যুদ্ধ বাধায়
বাঙালিদের সাথে।
নির্বিচারে হত্যা করে
পিতা-মাতা-ভগ্নিকে
আর নেভানো যায়নি তখন
বারুদ ঘষা অগ্নিকে।
বলছি আরো কী হয়েছে
একাত্তরের ছাব্বিশে
স্বাধীনতার যুদ্ধ শুরু
বীরত্বেরই কাব্যি সে।
অস্ত্র হাতে যুদ্ধে গেলাম
স্বাধীনতার লক্ষ্যে
রক্ত দিয়ে মুক্তি পেলাম
বিজয় আসে পক্ষে।
