নিবেদিতা মোবাইল অ্যাপ-এর যাত্রা শুরু

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৮:৫১
নারীদের অর্থনৈতিক, স্বাস্থ্য ও লাইফস্টাইল বিষয়ক সমন্বিত ইনস্যুরেন্স পলিসি ‘নিবেদিতা’র জন্য মোবাইল অ্যাপ উন্মুক্ত করেছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি। অ্যাপটি উন্মুক্ত করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন।
 
‘নিবেদিতা মোবাইল অ্যাপ লোঞ্চ অ্যান্ড লোকাল এসডিজি পাইওনিয়ার সেলিব্রেশন’ শীর্ষক এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবুল মোমেন সহ অন্যান্যরা।
 
এছাড়া গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা নাসির এ. চৌধুরী উপস্থিত ছিলেন। শিরীন শারমিন বলেন, নিবেদিতা অ্যাপ নারীদের স্বাস্থ্য ইস্যু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তসহ বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, নারীদের নিরাপত্তার জন্য আমাদের বিশেষ স্কিম নিবেদিতা। এ স্কিমের মাধ্যমে গ্রাম ও শহরের নারীদের যে কোনো ধরনের দুর্ঘটনাজনিত মৃত্যু বা শারীরিক অক্ষমতা বা বিকলঙ্গতার জন্য বীমা সুবিধা দেয়া হবে।
 
ইত্তেফাক/এসএসএ