শাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু রবিবার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:১১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন রবিবার থেকে শুরু হচ্ছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদন চলবে  ১০ নভেম্বর পর্যন্ত। 
 
আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বেলায়েত হোসাইন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা  রবিবার সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত কেবল প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ভিজিট করে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
 
ইত্তেফাক/ইউবি