বেড়ায় ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২১:১৯
পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। 
 
শনিবার বিকেল ৫টার দিকে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটের যমুনার তীর থেকে এসব কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
 
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমী জানান, ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে এ সব জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী ওবায়দুল ইসলাম, নগরবাড়ি নৌ পুলিশের এসআই মিজানুর রহমান ও এএসআই দেলোয়ার হোসেন।
 
ইত্তেফাক/ইউবি