চরফ্যাশনে বাসচাপায় আল আমীন (১০) ও রাজিব (১৬) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আল আমীন আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের ছেলে ও আসলামপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। রাজিব জাহানপুরের কবির ডাক্তারের ছেলে ও আসলামপুরের ভূইয়ারহাট এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব ও আল আমীন চরফ্যাসন বাজার থেকে মোটরসাইকেলে আসলামপুরের ভূইয়ারহাট যাচ্ছিল। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা হাজি ট্রান্সপোর্ট নামে একটি বাস চাপা দিলে রাজিব ও আল আমীন গুরুতর আহত হয়। পুলিশ দুজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
