চরফ্যাশনে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২২:২২
চরফ্যাশনে বাসচাপায় আল আমীন (১০) ও রাজিব (১৬) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। 
 
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আল আমীন আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের ছেলে ও আসলামপুরের  একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। রাজিব  জাহানপুরের কবির ডাক্তারের ছেলে ও আসলামপুরের ভূইয়ারহাট এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব ও আল আমীন চরফ্যাসন বাজার থেকে মোটরসাইকেলে আসলামপুরের ভূইয়ারহাট যাচ্ছিল। এ সময়  ভোলা থেকে ছেড়ে আসা হাজি ট্রান্সপোর্ট নামে একটি বাস চাপা দিলে রাজিব ও আল আমীন গুরুতর  আহত হয়।  পুলিশ দুজনকে  উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি