চান্দিনায় চাল বিতরণে অনিয়ম, ২ ডিলারকে জরিমানা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২২:৪০
কুমিল্লার চান্দিনায় সরকারের নির্ধারিত ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ২ ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
 
শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী অভিযান চালিয়ে বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর বাজার এলাকা থেকে দুইজনকে আটক করেন। 
 
তারা হলেন- জেলার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত গ্রামের সুন্দর আলীর ছেলে মিজান (৩০) ও একই ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে জসিম (২৮)। 
 
পরে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকার মাধ্যমে মুক্তি দিয়ে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ শুরু করেন ইউএনও।
 
ইত্তেফাক/ইউবি