মেহেরপুরের গাংনীতে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আত্মকৃতরা হলো-জোড়পুকুরিয়া গ্রামের জাফর আলীর ছেলে কাউসার আলী(৩২), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল আকতার(২৫) এবং বামুন্দি গ্রামের মৃত জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম(৪৮)।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী থানার এএসআই বখতিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে জোড়পুকুরিয়া গ্রামের হেলু মিয়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা এবং ২ সেট তাস জব্দ করা হয়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের নামে মামলা দিয়ে মেহেরপুর থানায় প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর/আরএ
