সিরিয়ার চলমান গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করতে লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের আয়োজনে এক বৈঠকে অংশ নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ বৈঠকে আরো যোগ দিচ্ছেন ফরাসী ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে কেরি শনিবার সুইজারল্যান্ডে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং সউদি আরব, ইরান ও তুরস্কের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। গত মাসে মাত্র কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় শুরু হওয়া অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর নতুন করে এ কূটনৈতিক তৎপরতা শুরু হলো।
এদিকে অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর রাশিয়ার সমর্থনে সিরিয়ান বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত আলোপ্পোয় ব্যাপক বোমা হামলা শুরু করে। এতে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোক নিহত হয়।
লন্ডনের বৈঠকে কেরি নতুন শান্তি পরিকল্পনা উপস্থাপন না করলেও ভিন্ন কিছু ধারণা তুলে ধরবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। এএফপি
ইত্তেফাক/এমএইচ
