পাবনা জেলার ১৮৮ বছর পূর্তি উৎসব

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২২:২৯
নানা আয়োজনে পাবনা জেলার ১৮৮ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। 
 
এ উপলক্ষ্যে রবিবার সকালে পাবনা পৌরসভার উদ্যোগে পৌর চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে  পৌর চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া দুপুর ১২টায় জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রাণী বালো। এ সময়  আরো উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি