জলঢাকায় ওসির বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০১:৩৭
নীলফামারীর জলঢাকায় ওসি মোস্তাফিজার রহমানের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন।
 
রবিবার বিকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ১ ঘন্টার মানববন্ধনে অংশ নেয় পৌরশহরের বিভিন্ন পেশাজীবি মানুষ।
 
এসময় বক্তব্য রাখেন-শ্রমিকনেতা শাহিনুর রহমান, মশিউর রহমান বাবু, মর্তুজা ইসলাম, নির্মল রায় লালবাবু, হাসিবুল ইসলাম, অবিনাশ রায়, মনিরুজ্জামান লেবু, হাফিজুর রহমান, আবেদ আলী প্রমূখ।
 
বক্তারা বলেন, ওসি মোস্তাফিজার জলঢাকায় দায়িত্ব গ্রহনের পর আমুল পরিবর্তন এসেছে। তিনি জুয়া ও মাদক বন্ধ করেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী জঙ্গি দমনে অগ্রণী ভূমিকা পালন করছেন। এমন সময় ওসির বদলী কারো কাম্য নয়।
 
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার জাকির হোসেন খাঁন বলেন, জনস্বার্থে তাকে জেলা পুলিশ লাইনে বদলী করা হয়েছে। উল্লেখ্য গত ১৪ অক্টোবর এক আদেশে ওসি মোস্তাফিজার রহমানকে জলঢাকা থেকে নীলফামারী পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
ইত্তেফাক/এএন