স্বাধীনতা দিবসের চলচ্চিত্র

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৪৬

হাঙর নদী গ্রেনেড

এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’। সেলিনা হোসেন অবলম্বনের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।

অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, অন্তরা, শর্মিলী আহমেদ, মিজু আহমেদ, রাজিব প্রমুখ।

এই তো প্রেম

এটিএন বাংলায় সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘এই তো প্রেম’। ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান। মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বিন্দু।

ভুবন মাঝি

দেশটিভিতে রাত ১০টায় প্রচার হবে স্বাধীনতা দিবসের বিশেষ ছবি ‘ভুবন মাঝি’। ফখরুল আরেফিনের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ।

গেরিলা

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’। সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসিরউদ্দিন ইউসুফ। অভিনয় করেছেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা প্রমুখ।