ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, উপজেলার নয়ন মিয়ার ছেলে মুরাদ হোসেন (০৯) ও জয়নাল আবেদীনের মেয়ে রিয়া (১০) ও ছেলে নিরব হোসেন (০৯)।
সোমবার সকালে উপজেলার মামুনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, বেলা সাড়ে ১০টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ওই পুকুরে থাকা একটি কলা গাছের ভেলায় উঠে তারা পুকুরের চারপাশে ঘুরে আনন্দ করতে থাকে। হঠাৎ ভেলাটি উল্টে যায়। প্রতিবেশীরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
