চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম সোমবার সকালে মারা গেছেন।
আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক বৈঠকে যোগ দেয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে সকাল ১০টা ১৫ মিনিটে তাকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিভাগীয় কমিশনার আবদুল হান্নান জানান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাসিক বিভাগীয় বৈঠকে অংশ গ্রহণের জন্য এসেছিলেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম এর আকস্মিক মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, জাহিদুল ইসলামের মৃত্যুতে দেশ একজন দক্ষ ও মেধাবী কার্মকর্তাকে হারালো।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।-বাসস
ইত্তেফাক/কেকে
