ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে শিশু শাওন মিয়া (২) মারা গেছে। সোমবার সকালে পৌরসদরের কৈডুবী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি কয়েকদিন আগে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মাইক্রোবাস চালক সোহেল মিয়ার ছেলে।
শিশুটির নানা আচমত মাতুব্বর জানায়, বাড়িতে সুন্নতে খতৎনার অনুষ্ঠান উপলক্ষে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। শাওন সবার অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন পানি থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
