পাপুয়া নিউগিনির অদূরে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।
কর্মকর্তারা বলেছেন, এতে প্রশান্ত মহাসাগরে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে প্রত্যন্ত এলাকাগুলোর সামান্য ক্ষতি হতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৪১৮ কিলোমিটার উত্তরপূর্বে ও নিউ ব্রিটেন দ্বীপ থেকে ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই ঘটনায় একটি বড় ধরনের সুনামির আশঙ্কা নাকচ করে দিয়েছে।
অস্ট্রেলিয়ার ভূমিকম্পবিদরা অনুমান করেছেন যে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
