একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
জানা গেছে, সোমবার বিকেলে ধলাপাড়া বাজারে শহিদুল ইসলাম লেবুর অনুসারীরা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে সমাবেশ আহ্বান করে।
অপরদিকে একই সময় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার অনুসারী রেজাউল করিম সোহরাব ধলাপাড়া বাজারে সমাবেশ আহ্বান করে। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।
ইত্তেফাক/ইউবি
