‘রাজার অতিথি’

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৫১

এবারের স্বাধীনতা দিবসে এটিএন বাংলার আলোচিত অনুষ্ঠান ‘রাজার অতিথি’ সাজানো হয়েছে স্বাধীনতার দিবসের আদলে, বর্ণিল আয়োজনে। এবার এই বিশেষ রাজ দরবারে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়।

গান গাইবেন শিল্পী ডলি সায়ন্তনী। স্বাধীনতা দিবসের তাত্পর্য ও অবমূল্যায়ন এবং আমাদের আধুনিক চিন্তাধারা নিয়ে থাকছে বেশ কয়েকটি রম্য নাটিকা। যাতে অভিনয় করেছেন দেশের বরেণ্য শিল্পীবৃন্দ। দলীয় নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে ১৯৭১ সালের ভয়াবহ বিভীষিকা। ১৯৭১ সালের যশোর পুলিশ লাইনের তত্কালিন এসপি অস্ত্রাগার খালি করে সব অস্ত্র তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। এরপর তার উপর চলে নির্মম অত্যাচার। সে ভয়াল বিভীষিকার কথা বলতে রাজ দরবারে উপস্থিত থাকবেন তিনি। পাশ্চাত্যের এক রাজা, রানী এবং এক আধুনিক বালকের তর্ক বিতর্ক নিয়েই আবর্তিত বিভিন্ন সেগমেন্ট দর্শকদের এক অন্যরকম তথ্য বিনোদন দিবে বলে মনে করে রাজার অতিথি ইউনিট। আলী আসগর ইমনের গ্রন্থনা, পরিকল্পনা ও সাইফুল জামিলের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ ৭টা ৫৫ মিনিটে।