দায়িত্ব অবহেলার দায়ে বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালেবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সোমবার (১৭অক্টোবর) বিকেলের দিকে ধুনট থানা থেকে তাকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল মোত্তালেবকে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা তামিল করতে দেওয়া হয়েছিল। কিন্ত গ্রেফতারী পরোয়ানামুলে কোন আসামী গ্রেফতার করতে পারেননি আব্দুল মোত্তালেব।
এ কারনে বগুড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে উপ-পরিদর্শক আব্দুল মোত্তালেবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানান তিনি।
